1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অভয়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধা আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে সরোয়ার নামে এক বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। খেলার ছলে সে ভাতের থালা হাতে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সরোয়ার হোসেনের রান্নাঘর থেকে শিশুটিকে বের হতে দেখেন তিনি। শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং ধর্ষণচেষ্টার আলামত পান। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও বিষয়টি নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার  রাত ১০টার পর অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। আটককৃত সরোয়ার খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, শিশুটিকে আদালতে হাজির করা হলে সে ২২ ধারায় জবানবন্দি দেয় এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুগন্ধা বিশ্বাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সরোয়ার ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট