1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

অভয়নগরে রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষকের কলাগাছ কেটে সাবাড় করলো 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: গাছে আছে কলার কাধি, কাধি আছে তবে কাধির উপর থেকে কাটা, সেই কাটা কলার কাধিই ঝুলছে গাছে। রাতের আধারে মাঠের কলা ক্ষেতটি এভাবেই কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের জাফরপুর এলাকার চিল্লেতলা মাঠে।

জাফরপুর এলাকার কৃষক আকবর আলী ও একই এলাকার সাইদুর রহমান নামের দুজন কৃষকের কলাগাছ গুলো বৃহস্পতিবার গভীর রাতে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক আকবর আলী।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা প্রায় ১০০শ’ কলা গাছ কেটে দিয়েছে। প্রতিটি কলা গাছের কাধি ছিলো। ২০ থেকে ২৫ দিন পর কৃষক কলা গুলো বাজারে বিক্রি করতেন। ফলে কৃষকের আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

কৃষক আকবর আলী বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি এক বিঘা জমির উপর ৩০০ টি কলাগাছ রোপন করেছি। আর্থিক ক্ষতি করার জন্য এঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ  আব্দুল আলিম বলেন, ঘটনাটি শুনে কলা খেত পরিদর্শনের জন্য পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট