1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

অপরাধঃ রাজশাহী নগরীতে নারীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি-

রাজশাহী নগরীর ভাড়া বাড়ি থেকে এক নারীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা তাকে হত্যার পর আগুন দিয়ে মাথা ও বুক পুড়িয়ে দেয়া হয়েছে। নিহত নারীর নাম হেলেনা (৩৫)। তার বাবার নাম নায়েক আলী, মহল্লা চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকায় রেল লাইনের পাশে।

স্থানীয়রা জানান, ভাড়া বাড়ির একটি ঘরে হেলেনা একা বসবাস করতেন। দুবছর আগে ডিভোর্স হবার পর রয়েল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। এ ব্যক্তির বর্তমান সংসারে পূর্বের স্ত্রী রয়েছে। এ নিয়ে হেলেনার সাথে রয়েল ও তার স্ত্রীর প্রায়ই কলহ লেগে থাকতো। শুক্রবার দিবাগত রাতে সবাই এবাদতে মশগুল থাকার কোন এক ফাঁকে হেলেনাকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের। মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকেলের মর্গে পাঠিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ। তবে হেলেনার পরিবারের কেউ এখনও থানায় মামলা দায়ের করেনি।

পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন, আজকের মধ্যেই তা রেকর্ড হবে। এ ঘটনায় তাদের তদন্ত চলমান বলেও জানানো হয়েছে। হেলেনা দুবছর আগে সৌদীতে কর্মরত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট