1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

শিবগঞ্জে সাইবুর রহমানের পেঁপে ও আদা চাষে চমকপ্রদ সাফল্য

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হাজার বিঘী গ্রামের পরিশ্রমী কৃষক মোঃ সাইবুর রহমান পেঁপে ও আদা চাষে অনুকরণীয় সাফল্য অর্জন করেছেন। তার এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সাইবুর রহমান জানান, তিনি মাত্র ৭ কাঠা জমিতে শাহিজাত জাতের ১৫০টি পেঁপে গাছ রোপণ করেন এবং সাথী ফসল হিসেবে ৭০ বস্তা আদা চাষ করেন। মাত্র তিন মাসের মাথায় পেঁপে গাছে ফল আসা শুরু হয়। এখন পর্যন্ত তিনি প্রায় ৭০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন, এবং গাছে এখনও প্রায় ৫০ হাজার টাকার পেঁপে রয়েছে। পেঁপে চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা, আর আদা চাষে ব্যয় হয়েছে ৪০ হাজার টাকা। তিনি আশা করছেন, এবার আদার ফলন হবে বাম্পার, যা তার মোট আয়কে আরও বাড়িয়ে দেবে।

সাইবুর রহমান বলেন, “উপজেলা কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে পেঁপে ও আদা চাষ করব।” তবে তিনি অভিযোগ করে আরও বলেন, “শুনেছি কৃষি অফিসে স্যারদের কাছে বীজ থাকে, কিন্তু প্রকৃত কৃষকরা এসব অনুদান পায় না। আমরা নিজের চেষ্টাতেই চাষ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট