1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান: প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী

মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মেহেরপুর প্রতিনিধি: হেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের অপরাধে তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আসামিদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সম্প্রতি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন)।

সাজাপ্রাপ্ত আসামিরা

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:

  1. মোঃ শাহীন আলম (৩৫) — পিতা: নুরুল ইসলাম, গ্রাম: জুগিন্দা, মেহেরপুর সদর।

  2. তহিদুল ইসলাম (৪২) — পিতা: মোহাম্মদ এলাহি, গ্রাম: জয়রামপুর, দৌলতপুর, কুষ্টিয়া।

  3. আরাফাত রহমান (২০) — পিতা: মোকলেস, দৌলতপুর, কুষ্টিয়া।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এক নজরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য:

  • উদ্ধারকৃত আকিজ বিড়ি: ৭ লাখ ৯৫ হাজার শলাকা (জাল ব্যান্ডরোলযুক্ত)

  • প্রযুক্ত ধারা: ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন

  • মামলা নম্বর: মেহেরপুর সদর থানার জিআর নং- ২৫১/২৪, STC নং-১৫/২৫

  • দণ্ড: ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড)

যেভাবে ধরা পড়ে নকল আকিজ বিড়ির চালান

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে সরকার নির্ধারিত রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পিকআপসহ ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করে। পরবর্তীতে এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্ত ও বিচার প্রক্রিয়া

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও শুনানির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট