1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পলাশ উপজেলা প্রেসক্লাবের কম্বল পেলেন শীতার্তরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

পলাশ উপজেলা প্রেসক্লাবের কম্বল পেলেন শীতার্তরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

#পলাশ (নরসিংদী) প্রতিনিধি : “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” প্রতিপাদ্যে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে পলাশে এ কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা ও বিশেষ অতিথি ঘোড়াশাল মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাজী জাহিদ, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, সদস্য জাহিদ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি আলম মোল্লা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পন। আপনারা বস্তুনিষ্ঠ খবর সব সময় প্রকাশ করে যাবেন। আমরা আপনাদের পাশে থাকবো। আজ যেভাবে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেই ভাবে তাদের যে কোন সমস্যা খবরের পাতায় তুলে ধরবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট