1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

ধোবাউড়ায় থানায় এএসআই শরিফ ও এএস আই দেলোয়ারের মধ্যে লাঠালাঠি,  দেলোয়ার  আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া, ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের ধোবাউড়া থানায় সোমবার দুপুরে আসামী চালানকে কেন্দ্র করে (এএসআই) শরিফ ও এএস আই দেলোয়ার এর মাঝে বাকবিতন্ডায় মারামারির ঘটনা ঘটে। এতে এএসআই শরিফ ক্ষিপ্ত হইয়া দেলোয়ার হোসেনকে লাঠি দিয়ে স্বজোড়ে আঘাত করলে মাঠিতে পড়ে যায়।পরে আহত অবস্থায় চিকিৎসা নিতে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

সরে জমিনে গিয়ে জানা যায়, সোমবার ১১ টায় ধোবাউড়া থানার ভেতরে আসামীদের চালান নিয়ে উভয়এএসআই দেলোয়ার হোসেন ও এএসআই শরীফের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এএসআই শরীফ ক্ষিপ্ত হইয়া স্টিলের বেটন লাঠি দিয়ে দেলোয়ারের মাথা ও গলাই আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত ডা. মাসুদ রানা এর কাছে জানতে চাওয়া হলে বলেন, তার গলায় আঘাত ও নিল ফোলা জখম আছে। আহত দেলোয়ার হোসেন জানান, সে আমাকে এভাবে আঘাত করবে বুঝতে পারিনি। তাকে থামাতে আরো দুইজন আহত হয়। মো: শরিফ আহম্মদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিব করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, তাকে থামাতে গিয়ে আমরা আহত হয়েছি। এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, থানার বাহিরে ছিলেন। খতিয়ে দেখে জানাবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট