1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রাম বন্দরে এর সিপি আর গেইট এলাকায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরে এর সিপি আর গেইট এলাকায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃরোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: আজ ৩০ শে মে রোজ বৃহস্পতিবার। দুপুর দুইটার দিকে বন্দর থানার, কাস্টম ও সল্টগোলা ক্রসিং এর মাঝামাঝি বন্দর সিপিআর গেইএট এলাকায় অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া গেছে ।

প্রতক্ষ্যদশীর্রা জানায়,এখানে চলাচলরত পথচারী কিছু লোকজন রাস্তার পূর্বপাশে অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ তারা বন্দর থানায় ফোন করেন। ফোন পেয়ে বন্দর থানার এস আই মোহাম্মদ হাসান তার টিম নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হন। এবং সাথে সাথে পিবিআই ক্রাইম সিন সেখানে উপস্থিত হন। তারা দেখতে পান, সিপিআর গেইট এলাকায় রাস্তার পাশে, গাছের নিচে নির্জন জায়গায় আনুমানিক ষাটোর্ধ একজন পুরুষের লাশ পড়ে আছে।

উপস্থিত জনগণের কেউই লাশ টিকে সনাক্ত করতে পারেনি। বন্দর থানার এসআই হাসান দৈনিক সবুজনগরকে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসি। এবং অজ্ঞাতনামা লাশকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারবো।

এ বিষয়ে পিবিআই ক্রাইম সিন বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লাশের লুঙ্গিতে প্রচুর পরিমাণে রক্ত লেগে আছে। এটা হতে পারে কোন গাড়িতে মেরে দিয়ে লাশ রাস্তার পাশে ফেলে দিয়েছে। অথবা কেউ মাথায় আঘাত করে মেরে ফেলে চলে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট