1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে মিলন সভাপতি, শরিফুল সাধারণ সম্পাদক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

গোদাগাড়ীতে ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে মিলন সভাপতি, শরিফুল সাধারণ সম্পাদক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মিলন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। মঙ্গলবার ২৯ অক্টোবর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে গোদাগাড়ী উপজেলা বিআরডিবি অফিসে ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে ঘিরে দিনব্যাপী উৎসবের আমেজ ছিল গোদাগাড়ী উপজেলা প্রাঙ্গনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আসাদুজ্জামান মিলন। সহ-সভাপতি পদে ডাব প্রতিকে সর্বাধিক ১৬৩ টি ভোট পেয়ে মোঃ আব্দুস সামীম নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজিমুল ইসলাম (আনারস)প্রতিক নিয়ে ৬১ টি ভোট পেয়েছেন। টেবিল প্রতিকে সর্বোচ্চ ১১৯ টি ভোট পেয়ে মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম মাছ প্রতিকে পেয়েছেন ১০৯ টি ভোট। কোষাধ্যক্ষ পদে ১২৬ টি ভোট পেয়ে আব্দুর রহমান মই প্রতীকে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহমদ ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯৫ টি ভোট।

এছাড়া ১১ জন সাধারন সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে এদের মধ্যে ৮ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়। ডাইংপাড়া বণিক সমিতির ২৬৭ জন ভোটারের মধ্যে ২৩২ জন জন ভোট প্রদান করেন। উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জিগার হাসরত জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট