1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক প্রচার-প্রচারণা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোটকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অবহিতকরণ সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় গোদাগাড়ী ডাইংপাড়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতা র‌্যালি আয়োজন করা হয়।

Open photo NaN

র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। তারা ভোটকেন্দ্রে উপস্থিতির গুরুত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Open photo NaN

পাশাপাশি পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বক্তারা বলেন, “গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটার সচেতনতার বিকল্প নেই।” কর্মসূচিটি গোদাগাড়ী বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট