1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:  গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। হা-মীম গ্রুপের কনসালটেন্ট একেএম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তা রাখেন মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ হা-মীম গ্রুপের ইডি জোনাল অবসরপ্রাপ্ত কর্নেল মাহফুজুল হক, হা-মীম গ্রুপের ইডি ব্রাইট ওয়াশ মো.এনামুল হক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধান প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, কালীগঞ্জ পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খান বাবু, গাজীপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মু. শহীদুল্লাহ, সাধারন সম্পাদক রমজান আলী, কালীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মো.কায়েস ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট