1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহম্মেদ আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার সকালে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়,মেসার্স পিন্টু ভ্যারাইটি ষ্টোর টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে।ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিন গুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান, ডিলার সুপবিত্র ঘোষ।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে,এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি ২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেন জানান আমার এলাকার মানুষ খুব অসহায় কৃষক,জেলে সম্প্রদায় বেশি। ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়।

এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যেটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট