1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সড়কে ভেঙে পড়া গাছ সরাল ফায়ার সার্ভিস, অল্পের জন্য রক্ষা আত্রাইয়ে অগ্রণী ব্যাংকে ডিউটি চলাকালে আনসার সদস্যের মৃত্যু এমপি চাদের প্রচেষ্টায় সন্ত্রাস কবলিত বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজি শাহাজানের আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান

রাজশাহীর প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী…………………………………………………………

আগামীকাল রবিবার (১১ ডিসেম্বর) মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সহঃ সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকের ৩১তম মতৃ্যুবার্ষিকী। ১৯৯১ সালের এ দিনে ইন্তেকাল করেন তিনি। সাংবাদিক মঞ্জুরুল হক মৃত্যুবার্ষিকী পালনে এক স্মরণ সভার আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রবিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

 

এতে সভাপতিত্ব করবেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন- মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন প্রমুখ।

 

উল্লেখ্য, মঞ্জুরুল হক স্কুল জীবনেই সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত হয়ে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। সাংবাদিক অঙ্গনে তিনি গুরু ও অনেকের কাছে মামা হিসাবে পরিচিতি পান। তার কাছে অনেকের সাংবাদিকতার হাতেখড়ি। আজাদী, দৈনিক পাকিস্তান (বর্তমানে দৈনিক বাংলা), উর্দু সংবাদপত্র জং, জনপদ দৈনিক দেশের সাথে সম্পৃক্ত ছিলেন মঞ্জুরুল হক। উত্তরাঞ্চলে তার হাত ধরেই কয়েকশো সাংবাদিক তৈরি হয়। মফস্বলের সাংবাদিকদের দাবী আদায়ে সবসময় সোচ্চার ছিলেন তিনি। ১৯৯১ সালে কতিপয় ব্যক্তির দ্বারা তিনি ও সাংবাদিক সাইদুর রহমান লাঞ্ছিত হন। এরপর গুরুতর অসুস্থ হয়ে ১১ ডিসেম্বর ইন্তেকাল করেন মঞ্জুরুল হক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট