1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়: মায়া - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়: মায়া

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক………………………………………

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়। শেখ হাসিনার নির্দেশে পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা কাজ করছি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১০ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা শহর দখল করবে। এই সরকারকে হটাতে গেলে মাজা ভাঙ্গা বিএনপি’র পক্ষে কোনোভাবে সম্ভব না। তারা জানে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়। তাদের সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। মায়া বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে।

 

মন্ত্রী আজ শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

 

তিনি বলেন, ঢাকাবাসীসহ সারা বাংলাদেশের মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। আজ তারা নাকি নয়া পল্টনে ১০ লাখ লোকের সমাবেশ করবে। কেউ বলছে ২৫ লাখ লোক জমায়েত করবে, বিএনপি শুধু কাগুজে-কলমে বাঘ। মঞ্চ তৈরি করতে লোকও খুঁজে পাওয়া যায়নি।

 

মায়া বলেন, আমরা আগেও বলেছিলাম, এখনও বলি, শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করব। সেই হাত বাড়িয়ে দিয়েছি। তারা আজ সভা করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট