1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মতিহার থানার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা, কবরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর মতিহার থানার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা, কবরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ৮ ডিসেম্বর ২০২২…………………………………………

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মতিহার থানার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা, কবরস্থান ও ঈদগাহ সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুরুতে নগরীর ২৯নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এরপরে ২৯নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান, ৩০নং ওয়ার্ডের ডাসমারী গোরস্থান ও ঈদগাহ, সাতবাড়িয়া ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ মাঠ ও গোরস্থান, মোহনপুর মুসলিম গোরস্থান পরিদর্শন করেন রাসিক মেয়র। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন সিটি মেয়র।

 

পরিদর্শনকালে ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম বাচ্চু, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা,  সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট