1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভালবাসায় সিক্ত রাজশাহী প্রেসক্লাব সভাপতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

ভালবাসায় সিক্ত রাজশাহী প্রেসক্লাব সভাপতি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ০৫ ডিসেম্বর ২০২২………………………………………………..

দৈনিক ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার হিসেবে পুরস্কৃত হওয়ায় ভালবাসায় সিক্ত হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন সংগঠন দুটির নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) নামে গণমাধ্যমকর্মীদের আরেকটি সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 

শুভেচ্ছা প্রদানকালে সূচনা বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য আমানুল্লাহ আমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, সদস্য সাগর নোমানি, বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। অসুস্থতার মধ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সবশেষ নিজের কর্মস্থল থেকে পুরস্কৃত হয়েছেন। তারা বলেন, যোগ্যতার ভিত্তিতেই তার এমন অর্জন। সাইদুর রহমানই রাজশাহীর প্রকৃত সাংবাদিক। তার কাছ থেকে সাংবাদিকতা শেখা সম্ভব।

 

এ সময় সাইদুর রহমান বলেন, বাংলাদেশে ভোরের কাগজই সর্বপ্রথম বিনা পয়সায় খাটানো থেকে রক্ষা করেছে সাংবাদিকদের। প্রতিনিধি ও রিপোর্টারদের কাজের যথাযথ মূল্যায়ন করে জনপ্রিয় এ গণমাধ্যম। তারই অংশ হিসেবে আমাদের সম্মাননা দেয়া হয়। সবশেষ নিজের অর্জিত পুরস্কার রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের জন্য উৎসর্গ করে দেন সাইদুর রহমান।

 

এদিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির সদস্য সচিব সাজেদুর হক টিটু, সদস্য জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাম আরিফ, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু রাহাত মাসুদ, আয়ুব,কাওসার আহমেদ ডন, মৌসুমী আক্তার, নাহিদ, হাফিজ, সোহেল রানা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট