1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিরিয়ায় তুরস্ককে অতিরিক্ত বলপ্রয়োগ না করার আহ্বান রাশিয়ার - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সিরিয়ায় তুরস্ককে অতিরিক্ত বলপ্রয়োগ না করার আহ্বান রাশিয়ার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক…………………………………..

তুরস্ক সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়া এ আশা প্রকাশ করে।

 

সিরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আস্তানায় সাংবাদিকদের বলেন, উত্তেজনা বেড়ে যাওয়া এড়াতে সিরীয় ভূখন্ডে অতিরিক্ত বল প্রয়োগ থেকে দূরে রাখতে আমরা আমাদের তুর্কি সহকর্মীদের রাজি করাতে পারবো বলে আশা করি।

 

উল্লেখ্য, তুরস্ক রোববার সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকে অবৈধ কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায়।

 

এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

 

সিরীয় বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান এই তিনদশের বৈঠকে যোগ দিতে কাজাখ রাজধানী আস্তানায় অবস্থানরতআলেকজান্ডার লাভরেন্টিয়েভ আরো বলেন, বড়ো ধরনের স্থল হামলা থেকে বিরত রাখতে রাশিয়া মাসের পর মাস ধরে সম্ভাব্য সবকিছু করছে।

 

সিরীয় যুদ্ধের মূল তিন খেলোয়াড় এই তিন দেশ। দেশটিতে ২০১১ সাল থেকে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট