1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ও খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ: এগিয়ে এলেন ডোকলহাটি ইউথ ক্লাব ও প্রবাসীরা মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত: শিশুদের সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্ত বাড়ছে, রামেকে ২৩ জনের মৃত্যু হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড: শর্টসার্কিট নয় দাবি পল্লী বিদ্যুতের

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসিক, বাগমারা প্রতিনিধি ………………………………………………………….

রাজশাহীর বাগমারায় সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

বুধবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখ মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখ আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের মৃত জেহের আলী শেখের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম সোহরাওয়ার্দী শেখের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট