1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশি বিদেশী অফিসার নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্স সম্পন্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

দেশি বিদেশী অফিসার নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্স সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর………………………………………………………….

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৮তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

 

১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ০৩ জন, বাংলাদেশ নৌবাহিনীর ০২ জন, নাইজেরিয়া বিমান বাহিনীর ০১ জন, শ্রীলংকা বিমান বাহিনীর ০১ জন এবং সুদান বিমান বাহিনীর ০১ জনসহ মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।

 

সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। স্কোয়াড্রন লীডার মুহাম্মাদ ইনতেখাব হোসেন কোর্সে সেরা নৈপূণ্যের জন্য ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট