1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন এমপি অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির  অভিযোগে শিবগঞ্জের তেলকুপি আলিম মাদ্রাসার  অধ্যক্ষের অপসারণ দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন শিবগঞ্জ  সীমান্তে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন 

চলতি মাসেই বঙ্গবন্ধু টানেল খুলে দেয়া হবে : ওবায়দুল কাদের

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা অফিস………………………………………

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি মাসেই কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ আংশিক খুলে দেয়া হবে।

তিনি বলেন, ‘সারা দেশে  একসঙ্গে ১০০সেতু উদ্বোধন দক্ষিণ এশিয়ায় এর আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ। সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের একথা বলেন।

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য ১১টা উপকমিটি হয়েছে- উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। কারণ, বৈশ্বিক সংকট চলছে। জাতীয় সম্মেলনের আগে সারা দেশের কাউন্সিলগুলো শেষ করা হবে।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমাদের অতটা সংকট নেই, যেটা বাইরের অনেক দেশে রয়েছে। আমরা অনেকের তুলনায় ভালো আছি, ভালো বলতে আমি বলছি- স্বস্তিদায়ক আছি। জীবনযাত্রার ব্যয় বাড়লে সাধারণ মানুষের কষ্ট তো হবেই। সেটা আমরা সরকার হিসেবে নাকচ করে দিচ্ছি না, আমরা রিয়ালাইজ করছি। আমরা চেষ্টা করছি। সংকট একেবারে চলে যাবে- এমনটা আমরা বলছি না। আমরা স্বস্তিদায়ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। আমাদের চেষ্টা আছে, আছে ভুলত্রুটি এবং সংশোধনের চেষ্টাও। নির্বাচন কমিশন নির্বাচন করবে। কমিশন যেটা আছে, সেটা ‘আজিজ মার্কা’ কমিশন নয়। আইনগতভাবে কমিশন কাজ করবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির আপত্তি কোথায়?’

ওবায়দুল কাদের বলেন, সামনে অর্থনৈতিক বড় সংকট আসছে। সরকার সেটি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অনেকের তুলনায় বাংলাদেশ এখনও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। সংকটের আলামত আছে বলেই প্রধানমন্ত্রী বারবার এটি উল্লেখ করছেন।# সূত্র বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট