1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যুক্তরাষ্ট-রাশিয়া পরমাণু পরিদর্শন বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

যুক্তরাষ্ট-রাশিয়া পরমাণু পরিদর্শন বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তজর্তিক ডেস্ক…………………………………………

শিংটন, ৯ নভেম্বর, ২০২২ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি নিউ স্টার্টের আওতায় ওয়াশিংটন ও মস্কো সম্ভাব্য পরিদর্শন ফের শুরু করা নিয়ে শিগগির বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।

 

বিভাগটির মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হয়েছি যে, নিউ স্টার্ট চুক্তির শর্তাবলীর আওতায় খুব শিগগির বিসিসি (দ্বিপাক্ষিক সমন্বয় কমিটি) বৈঠক করবে।

প্রাইস বলেন, এর কাজ হচ্ছে ‘গোপনীয়, তবে আমরা একটি গঠনমূলক অধিবেশনের আশা করি।

 

তিনি আরো বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসন সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই কথোপকথনে ঝুঁকি হ্রাসের বিষয়ে প্রাধান্য দিচ্ছে। প্রাইস এ বৈঠকের তারিখ বা স্থানের কথা জানাতে অপারগতা প্রকাশ করেন। ২০২১ সালের অক্টোবরের পর এটি হবে কমিশনের জন্য প্রথম।

 

গত আগস্টের প্রথম দিকে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় তাদের সামরিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের পরিদর্শন স্থগিত করার ঘোষণা দেয়। এ এক্ষেত্রে তারা বলেছে, রাশিয়ার পরিদর্শনে আমেরিকার বাধার জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

 

নিউ স্টার্ট চুক্তি হচ্ছে বিশ্বের দুই প্রধান পরমাণু ক্ষমতাধর দেশের মধ্যে এ ধরনের সর্বশেষ দ্বিপাক্ষিক একটি চুক্তি। ২০১০ সালে চুক্তিটি স্বাক্ষর করা হয়। এ চুক্তির আওতায় দুই দেশের অস্ত্রাগারগুলোতে সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত পরমাণু ওয়্যারহেড সীমিত রাখার কথা বলা হয়, যা ২০০২ সালে নির্ধারিত আগের সীমা থেকে প্রায় ৩০ শতাংশ কম।# সূত্র বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট