1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক হাবিবকে জয়পুরহাটে হত্যার ব্যর্থ চেষ্টা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক হাবিবকে জয়পুরহাটে হত্যার ব্যর্থ চেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর……………………………………………………………

পারিবারিক জের ধরে চলে আসা সংকট নিরসনে দু’ পক্ষের উঠোন বৈঠকে দৈনিক দেশের কণ্ঠের সাংবাদিক আহসান হাবিবকে পরিকল্পিত ভাবে হত্যার চেস্টা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাত নম্বর কুসুম্বা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল। দেশীয় অস্র নিয়ে হামলা করে এই ওয়ার্ড সদস্য। গতকাল (বুধবার) রাত ১০টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

 

আহসান হাবিব জানান, দু পক্ষের পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে বাকযুদ্ধ শুরু হয় একপর্যায়ে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বিবাদ মিমাংসার জন্য গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিক আহসান হাবিবকে ডাকা হয়। তখন রাত আনুমানিক ৯ টা। আলোচনার শেষ দিকে বৈঠক স্থলের মালিক সাইফুল ইসলাম সাবেক মেম্বার আব্দুল বারিক দুলাল ও তার সহপাঠীদের কৌশলে বাড়িতে ঢুকান। ততক্ষণে কিছু লোকজন বৈঠক থেকে উঠে যান। সে সুযোগে বাড়ির দুদিকের দরজা তালাবদ্ধ করে সাংবাদিক আহসান হাবিব ও জোবায়ের হোসেনের উপরে এলোপাথাড়ি কিল-ঘুসি ও লাঠি চার্জ করা হয়। আব্দুল বারিক দুলালের নেতৃত্বে এতে জড়িত ছিলেন বাড়ির মালিক সাইফুল ইসলাম, তার ছেলে ওমর ফারুক, স্ত্রী কমলা, মেয়ে শাপলা, দারাজ মন্ডল, মাহিন, আব্দুল খালেক সহ ১৫-২০ জন। অবশেষে গ্রামবাসী বুঝতে পেরে তাদের উদ্ধার করে।

 

গ্রামের বাসিন্দা মাজেদ জানান, আমিও বৈঠকে উপস্হিত ছিলাম। আলোচনার শেষ পর্ঢ়ায়ে কিছু লোক চলে যায়। হঠাত সাবেক মেম্বার বাড়িতে ঢোকে। তারপরই কিছু বুঝে ওঠার আগেই বাড়ির দরজা বন্ধ করা হয়। আলোচনা চলাকালিন সময়ে সুজাউলের মেয়ে শাপলা জোবায়েরের গালে আচমকা পেছেন থেকে থাপ্পর মারতে শুরু করে। আহসান হাবিব এটার প্রতিবাদ করার চেষ্টা করাতে চতুর্দিক থেকে সাংবাদিক আহসান হাবিব ও জোবায়েরের উপরে আক্রমণ শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী এসে তাদের উদ্ধার করেন।

 

ফেরদাউস হোসাইন জানান, আমিও বৈঠকে ছিলাম। ব্যক্তিগত কিছু কাজ থাকায় এক পর্যায়ে বাড়ি ফিরি। কিন্তু কিছুক্ষণ পর চিল্লাচিল্লির আওয়াজ কানে আসে। গিয়ে দেখি সেখানে অনেক মানুষ। ভেতর থেকে দরজা বন্ধ। ভেতরে মারপিটের আওয়াজ শোনা যাচ্ছে। এ অবস্হায় আমরা তাদের উদ্ধার করি।

 

এ বিষয়ে ইউপি সদস্য ফরিদুল ইসলাম মুঠোফোনে বলেন, সাংবাদিক হত্যা চেষ্টা একটা জঘন্য অপরাধ। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শালিসি বৈঠকে আমারও থাকার কথা ছিলো। কিন্তু জরুরি কাজে ঢাকায় থাকায় তা সম্ভব হয়নি। সাবেক মেম্বার একজন সন্ত্রাসী। নারি কেলেংকারি, হাইজ্যাক, মাদক, জুয়া ও চোরাকারবারি সহ বিভিন্ন মামলার সে আসামী। গ্রামের পরিবেশকে সে নানাভাবে নষ্ট করেছে। তার শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট