1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংসদে এক শ’ সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সংসদে এক শ’ সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী ………………………………………………………………..

জাতীয় সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার (২ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মর্জিনা পারভীন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর উন্নয়ন অব্যহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরী দাবি করে জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষনের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেদন, বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, মহিলা আওয়ামীলীগের নেত্রী ইফফাত আরা কামাল, রাজশাহী নারী সংস্থার প্রশিক্ষক সাবিয়া সুলতানা, নূরজাহান সরকার ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট দিল সেতারা চুনিসহ নানা শ্রেণি পেশার নারীরা অংশ গ্রহন করেন।

 

এসময় বক্তারা বলেন,নারী-পুরুষের সমতা আনার কথা বলা হলেও কার্যকত জাতীয় সংসদে এর প্রতিফলন নেই। নারীদের জন্য সংসদে ৫০টি সংরক্ষিত আসন থাকলেও পুরুষের তুলনায় তা অনেক কম। তাই এটিকে বাড়িয়ে অন্তত ১০০টি করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর উন্নয়ন অব্যহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরী দাবি করে জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষনের দাবি জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট