1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দৈনিক জনতার প্রকাশক এর মৃত্যুতে রাজশাহীর বাগমারা রিপোর্টার্স ইউনিটির শোক - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

দৈনিক জনতার প্রকাশক এর মৃত্যুতে রাজশাহীর বাগমারা রিপোর্টার্স ইউনিটির শোক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নজিস্ব প্রতবিদেক……………………………………….

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ কয়লা আমদানিকারক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কলামিস্ট ও দৈনিক জনতা’র প্রকাশক সৈয়দ মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলা রিপোর্টার্স ইউনিটি। (মঙ্গলবার ১১ই অক্টোবর) সকালে বাগমারা রির্পোটারস ইউনিটির সভাপতি সাংবাদিক নাজিম হাসান এক শোক বার্তায় কলামিস্ট সৈয়দ আনোয়ার হোসেনের শোকসন্তপ্ত পরিবার-স্বজন ও অগনিত পাঠক সমাজের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

শোক বার্তায় সাংবাদিক নাজিম হাসান বলেন, সৈয়দ মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে দেশের সাংবাদিকতার অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বিশ্ব সাহিত্য অনুবাদ করে সুলভে পাঠকের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি একটি বিশাল পাঠক শ্রেণী সৃষ্টি করে বাঙালির আধুনিক মনন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।

 

এছাড়া দৈনিক জনতার প্রকাশক সৈয়দ আনোয়ার একজন দানশীল ও পরোপকারী ব্যক্তি ছিলেন। কর্মের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। উল্লেখ্য, রোববার দুপুর ১টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট