1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহী সম্পাদক পদে নিয়োগ পেলেন ইফতেখার আলম - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহী সম্পাদক পদে নিয়োগ পেলেন ইফতেখার আলম

  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………….

দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহি সম্পাদক পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন মোঃ ইফতেখার উল আলম । গতকাল ৯ অক্টোবর ২০২২ইং তারিখে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকনের উপস্থিতে যোগদান সম্পুর্ন হয়। যোগদানের পরে সাংবাদিকদের সদ্য যোগদানকৃত দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহি সম্পাদক ইফতেখার আলম বলেন সততা ও নিষ্ঠা দিয়ে পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার প্রধান লক্ষ্য । বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই হবে আমার বড় চ্যালেঞ্জ, তবে দেশ ও জনগনের জন্য এই চ্যালেঞ্জিং কাজটি করে যাবো ।

 

ইফতেখার আলমের পরিচিতিঃ-

মোঃ ইফতেখার উল আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর তেলকুপি গ্রামে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ করেন। পিতা মোঃ ইমরান হোসেন একজন সফল সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। উনি একমাত্র শাহাবাজপুর ইউনিয়নের তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরিবারে দুই ভাই ও দুই বোন । ছোট ভাই হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি’র অধ্যাপক। সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়া থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

 

এছাড়াও দুই বোনের মধ্যে একজন আমেরিকা বসবাস করেন। পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় রয়েছে যা পরিবারের শিক্ষা। পিতা ইমরান হোসেন গ্রামের মানুষকে ভালবেসে গ্রামে শিক্ষার আলোয় আলোকিত করতে, একাধারে হাইস্কুল, প্রাইমারী, মাদ্রাসার জমি দান করে সবার সহযোগিতায় আদর্শ গ্রাম গড়ে তোলেন।

 

এছাড়াও বাজার, মসজিদের সম্পূর্ণ জমি দান করে দেন। এমন অসংখ্য সহযোগিতায় গ্রামটির আমুল পরিবর্তন করেন। উল্লেখ্য এর আগে মোঃ ইফতেখার উল আলম সর্বশেষ সাপ্তাহিক দিন বদলের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন । এছাড়াও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহি সম্পাদক , মৌচাক টিভির সম্পাদক, দৈনিক লাল গোলাপ পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক উপাচার পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক বার্তা’র উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন ।

 

এদিকে দৈনিক সবুজনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন জেলা, উপজেলা, স্টাফ রিপোর্টার সহ সংশ্লিষ্ট পত্রিকার সবাইকে নবাগত নির্বাহী সম্পাদক মোঃ ইফতেখার আলমের নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছেন।

 

বিঃদ্রঃ আজই আপনার নিকটস্থ হকার কে দৈনিক সবুজনগর পত্রিকা পেতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট