1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক মেয়র লিটনের বাণী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক মেয়র লিটনের বাণী

  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………….

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক বাণীতে মেয়র রাজশাহীবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

 

বাণীতে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিম উম্মাহ্র নিকট অতি পবিত্র দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আওয়াল আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত ও শান্তির দূত হিসেবে হযরত মুহাম্মদ (সা.) কে এ জগতে প্রেরণ করেন। তিনি ছিলেন তাওহীদের প্রচারক, রিসালাতের ধারক ও বাহক এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। মহান আল্লাহ্তায়ালার নির্দেশে তিনি মানুষকে হেদায়েতের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াতের যুগের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও সাম্যের আলোকবর্তিকা জ্বালাতে সক্ষম হন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট