
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবামূলক কার্যক্রম নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা (সাজিপাড়া) এলাকার লোহানী টাওয়ারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল। তিনি বলেন, “মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়া সরাসরি নিজস্ব লাইসেন্সে সেবা প্রদান করায় গ্রাহকরা প্রতারিত হবেন না এবং অত্যন্ত সাশ্রয়ী খরচে মানসম্মত সেবা পাবেন।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা সম্পূর্ণ নিজস্ব লাইসেন্সে হজ ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করছে এবং বর্তমানে অগ্রিম বুকিং কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটির হজ লাইসেন্স নং- ১১৫৩ এবং ওমরাহ লাইসেন্স নং- ৪৪৭।
হজ ও ওমরাহ ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য সেবার মধ্যে রয়েছে:
বিদেশে স্কলারশিপ ও স্টাইপেন্ডসহ উচ্চশিক্ষার সুযোগ
এয়ার টিকেট, ভিসা প্রসেসিং ও পাসপোর্ট সহায়তা
চীনা, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষার কোর্স
চীন থেকে সরাসরি পণ্য আমদানির সুবিধা

পি.জি.আই ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সালাফী ট্রাভেলসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞাসহ এলাকার স্থানীয় সুধীজন ও ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন ফয়জুল উম্মাহ নূরানী ও হাফেজি মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজমুল হুদা।#