1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সফল বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে দীর্ঘ আলোচনার পর কাটতে যাচ্ছে রামেক হাসপাতালের চিকিৎসা সেবা স্থবিরতার আশঙ্কা।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে ইন্টার্ন চিকিৎসক পরিষদের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত যৌক্তিক ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা তাদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকেই রামেকে কর্মরত সকল ইন্টার্ন চিকিৎসক নিজ নিজ বিভাগে পুনরায় কাজে যোগ দেবেন এবং রোগীদের চিকিৎসাসেবা প্রদান শুরু করবেন।

এর আগে, হাসপাতালে জরুরি ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসাকাজে ব্যবহৃত আধুনিক ও প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি, চিকিৎসকদের নিরাপত্তা জোরদারসহ মোট ৫ দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকেরা। হঠাৎ করে ডাকা এ অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রামেক হাসপাতালে আসা শত শত সাধারণ ও মুমূর্ষু রোগী চরম ভোগান্তি ও চিকিৎসা সংকটে পড়েন।

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা জানান, “হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতেই আমাদের এই ৫ দফা দাবি ছিল। পরিচালক স্যার আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে তা দ্রুত সমাধানের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। সাধারণ রোগীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।”

রামেক হাসপাতাল পরিচালক চিকিৎসকদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে তা দ্রুত মেটানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে। ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরার এই ঘোষণায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন শত শত রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট