1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।”

সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিউ গভ. ডিগ্রি কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Open photo

বিশিষ্ট অতিথিবৃন্দ:

  • সভাপতি: অধ্যাপক ড. শিখা সরকার (অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রি কলেজ)।

  • সম্মানিত ও বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা (প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ), অধ্যাপক মো. মতিউর রহমান (উপাধ্যক্ষ), এবং অধ্যাপক ড. মো. রাশেদ করিম (শিক্ষক পরিষদ সম্পাদক)।

  • অন্যান্য আমন্ত্রিত অতিথি: রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাউশির পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট