1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগ মির্জাপুরে বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটির বাড়ি মির্জাপুরে, নেপথ্যের কারণ জানে না পরিবার ভারতে পালানোর চেষ্টা: সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন

কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশ অমান্য করে বাঁশের খুঁটি পুঁতে সীমানা নির্মাণের অভিযোগ উঠেছে মিলন গংয়ের বিরুদ্ধে। ঘটনার সততা নিশ্চিত করে অভিযোগকারী পক্ষ দাবি করেছে, গতকাল রাতে আইন অমান্য করে এই পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় জমির দখল নিয়ে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর বিরোধপূর্ণ জমি সরেজমিনে পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় তিনি উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং জমিসংক্রান্ত প্রয়োজনীয় দলিল, পর্চা ও কাগজপত্র তাঁর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, ওই জমি নিয়ে চলমান ৩৭/২৫ নম্বর বাটোয়ারা মামলার রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ, বালু ভরাট কিংবা চারা ও কলাগাছ রোপণ না করতে বলা হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতের রায়ের জন্য অপেক্ষা করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

এদিকে, বিরোধপূর্ণ কৃষিজমিতে রাতের আঁধারে বালু ভরাট, ভরাট করা বালু অপসারণ এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন মো. জামিল হোসেন। আবেদনে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে বিরোধ চলমান থাকা অবস্থায় বালু ভরাট ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আবেদনের অনুলিপি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Open photo

আইনজীবীর পরিচয় ব্যবহার নিয়ে পাল্টা অভিযোগ: অভিযোগকারী পক্ষ আরও দাবি করেছে, অভিযুক্ত মিলনের ছেলে লিমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত পোস্ট দিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছেন। নিজেকে শিক্ষানবিশ আইনজীবী এবং গাজীপুরের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামানের সহকারী পরিচয় দেন লিমন।

তবে যোগাযোগের পর অ্যাডভোকেট মনিরুজ্জামান জানান, লিমন নামে তাঁর কোনো সহকারী নেই। তাঁর পরিচয়পত্র ব্যবহার করে লিমন প্রতারণা করছেন বলে জানতে পেরে তিনি লিমন ও তাঁর বাবা মিলনকে ডেকে সতর্ক করেছেন। ভবিষ্যতে নাম ব্যবহার করা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

প্রশাসনের বক্তব্য: বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, পূর্বে বিষয়টির অবহিত না থাকলেও জানার পর তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জামিল হোসেনও জানিয়েছেন যে তিনি এসিল্যান্ডকে বিষয়টি ফোনালাপে অবহিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উভয় পক্ষের দাখিল করা কাগজপত্র পর্যালোচনা এবং আদালতে চলমান মামলার নিষ্পত্তির ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট