1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

“সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে স্রষ্টার সান্নিধ্য লাভ। প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। বর্তমান সরকার কোনো বিভাজনে বিশ্বাস করে না। এ দেশ আমার-আপনার সবার, তাই সবার আগে বাংলাদেশ।”

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তের জন্মভূমি রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

এ সময় তিনি সম্প্রতি আখ চাষের প্রণোদনা সংক্রান্ত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন—এটাই প্রত্যাশা। তবে না জেনে বাড়তি কিছু লিখে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। আমার দাদার আমল থেকে আমরা আখ চাষ করে আসছি। নিয়মমাফিক প্রণোদনার হকদার প্রকৃত কৃষক। যে প্রণোদনায় শ্রেণী বিভাজন নেই, সেখানে প্রকৃত আখ চাষীরাই এটি পাবেন।”

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন, “আমার বড় আকাঙ্ক্ষা মানুষের কল্যাণে কাজ করা। প্রতি বছর দুর্গোৎসব ও ঈদে বস্ত্র বিতরণ ও খাবারের আয়োজন করে থাকি। এবারও কাঁধে কাঁধ মিলিয়ে সর্বজনীন এই উৎসবকে সহযোগিতা করে প্রাণবন্ত করেছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংখ্যালঘু বলে কেউ যেন কখনো নিজেদের ছোট মনে না করি, সবার মর্যাদা সমান।”

উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “স্যারের নিজ গ্রামে হিন্দু-মুসলিম সবার মাঝে বস্ত্র বিতরণের উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে। পূজা শুরুর আগেই সবার সহযোগিতা নিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।”

হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান। অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা ও বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অপূর্ব কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে শুভ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিকেলের দিকে উপজেলার নদী ও পুকুরপাড়ে আনন্দের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

পূজা উদযাপন পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে জানান, উপজেলার মানুষ শান্তিপ্রিয় বলেই এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবার উপজেলায় মোট ৪৭টি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট