1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল ওরফে মারুফ (৪২) নামে এক ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছী এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল আউয়াল উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মরহুম আলাউদ্দিন ড্রাইভারের (উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবেক চালক হিসেবে পরিচিত) ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছোটেন। সেখানে উপজেলা সংলগ্ন হলদেগাছী এলাকায় সড়কের পাশে তাঁর নিথর দেহ এবং দুমড়েমুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন তারা।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে শোকের মাতম শুরু হয়। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে স্বজন, সহপাঠী ও পুরো গ্রামবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্থানটি পরিদর্শন করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, “এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট