1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি

সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ৫টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল।

সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পৌর এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে সিরাজুল ইসলাম ফুল বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও যথাযথ মর্যাদায় তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য আমি সব সময় তাঁদের পাশে থাকার চেষ্টা করব। ধর্ম পালন করতে গিয়ে কেউ যেন কোনো ধরনের বাধা বা সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়ে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Open photo

এ সময় উপস্থিত ছিলেন পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন আকন্দ, উপজেলা জিসাসের সভাপতি পাইলট, পৌর বিএনপি নেতা সফিউজ্জামান বিটুল, পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট