1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান বাঘায় আপত্তিকর অবস্থায় যুবক আটক, বিএনপি নেতাসহ প্রভাবশালীদের সালিশ বাণিজ্যের অভিযোগ! ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সার গোডাউনের কাজে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার বেশি প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ২ ছেলেকে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে শতাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মাদক দিয়ে বীর মুক্তিযোদ্ধার দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং সাজানো মামলা থেকে তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা ডাকবাংলোর সামনে ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ বীর মুক্তিযোদ্ধাদের

মানববন্ধনে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বজলার রহমান সনু, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আরিফ আলী টিসুসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তব্যে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বজলার রহমান সনু বলেন, “মুক্তিযোদ্ধাদের হয়রানি ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। প্রশাসনের উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে এই সাজানো মামলা থেকে মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের দুই ছেলেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

বীর মুক্তিযোদ্ধা আরিফুল ইসলাম টিসু বলেন, “গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়ির ১০০ গজ দূরের একটি আমবাগানের খড়ের ঘরে অভিযান চালিয়ে ৬ কেজি ৭.৫১ গ্রাম হেরোইন উদ্ধারের নাটক সাজানো হয়। এর পর তাঁর ছেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এই হয়রানি থেকে তাঁদের মুক্তি চাই।”

ভিত্তিহীন মামলায় ফাঁসানোর অভিযোগ ভুক্তভোগী পরিবারের

অশ্রুসিক্ত চোখে বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন বলেন, “আমার পরিবার বা সন্তানেরা কখনই কোনো ধরনের মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল না। ষড়যন্ত্রমূলকভাবে এসআরবি-র মাধ্যমে আমার এক ছেলেকে হেরোইনসহ আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং অপর ছেলেকে একই মামলায় আসামি করে চরমভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি কুচক্রী মহল ও ‘সোর্স’ যোগসাজশ করে বিগত দিনেও শ্যামপুর এলাকার বহু সাধারণ মানুষকে একইভাবে গায়েবি মামলায় ফাঁসিয়ে সর্বস্বান্ত করেছে।

ভুক্তভোগীদের পরিচয় তুলে ধরে জানানো হয়:

  • মো. মেহেদী হাসান: স্বাস্থ্য বিভাগে ‘অফিস সহায়ক’ পদে কর্মরত। ঘটনার রাতে তাঁকে নিজ ঘর থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলার ১ নম্বর আসামি করা হয়।

  • মো. আল মামুন: বাংলাদেশ পুলিশের সাবেক এএসআই। ঘটনার রাতে তিনি রাজশাহীতে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন, অথচ তাঁকেও আসামি করা হয়েছে।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে এসআরবি ৫ (চাঁপাইনবাবগঞ্জ)-এর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইশতিয়াক জানান, “হেরোইন উদ্ধারের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সকল নিয়ম মেনেই অভিযান পরিচালিত হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মানববন্ধনে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট