
শহিদুল্লাহ্ আল আজাদ, স্টাফ রিপোর্টার: খুলনার রূপসা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার আয়োজন ও মূল বক্তব্য:
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম। তিনি তার বক্তব্যে রূপসা উপজেলাকে একটি উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।”
উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ:
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, নির্বাচন অফিসার মো. আশরাফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবুল বাশার।
সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি:
সভায় রূপসা প্রেসক্লাব, প্রেসক্লাব রূপসা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাইক, জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবীবুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার এবং টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার খান উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ:
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাহার আলী ফকির, কাজদিয়া কলেজের প্রভাষক মেসবাহ উদ্দিন সেলিম, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম এবং শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী। সভায় বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা খোলামেলা বক্তব্য প্রদান করেন।#