1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ থেকে প্রাপ্ত এসব শাড়ি আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শাড়ি তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এবং ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. সফিকুল ইসলাম।

এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সানজিদা ইয়াসমিন তুলি বলেন, “শারদীয় দুর্গোৎসবের আনন্দ যেন সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকার সবসময় পাশে আছে এবং থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট