1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি (রূপসা, খুলনা): শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক এবং মোবাইল আসক্তি থেকে মুক্ত করে দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খুলনার রূপসায় আত্মপ্রকাশ করেছে ‘লোক কৃষ্টি’ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ডোবা কালীখোলা দুর্গামন্দির চত্বরে আনন্দঘন পরিবেশে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক বাবু মহানন্দ বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা জেলার সভাপতি প্রকৌশলী সুখেন রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস।

সংগঠনের আহ্বায়ক বাবু অলোক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব শ্যামল কুমার দাস ও পলাশ চন্দ্র রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু নিখিল চন্দ্র মল্লিক, অ্যাডভোকেট আব্দুল হালিম, প্রধান শিক্ষক অমল শিকদার, দিপ্তীশ্বর বিশ্বাস, মনোরঞ্জন দাস, বিজয় কৃষ্ণ বিশ্বাস, আশুতোষ রায়, সনাতন মহলী, কৃষ্ণপদ রায়, সদানন্দ বৈরাগী, অরবিন্দ বৈরাগী, রাধা কান্ত শিকদার, প্রবাস বাকচী, আলামিন লস্কর ও প্রবীর কুমার মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি ও মাদকের হাত থেকে রক্ষা করতে গান, কবিতা ও সাহিত্য চর্চার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। ‘লোক কৃষ্টি’ সংগঠনটি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে স্থানীয় ছাত্র ও যুবসমাজকে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট