1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইতিহাস গড়ে ঢাকায় বাইরে দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী: রাজশাহীতে প্রস্তুতি তুঙ্গে - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কাব ক্যাম্পুরীর ক্যাম্প ফায়ার ও সমাপনী ইতিহাস গড়ে ঢাকায় বাইরে দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী: রাজশাহীতে প্রস্তুতি তুঙ্গে আনন্দঘন পরিবেশে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ ও সংবর্ধনা কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস শুরু: ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান’ সাঁইজির টানে কুষ্টিয়ায় ভক্তদের ঢল: কাল থেকে শুরু হচ্ছে তিনদিনের লালন স্মরণোৎসব

ইতিহাস গড়ে ঢাকায় বাইরে দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী: রাজশাহীতে প্রস্তুতি তুঙ্গে

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহী নগরীর ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) ও ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে এসে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীসহ গোটা নগরবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানাতে এবং তাঁর ঐতিহাসিক সফর সফল করতে সার্বিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।”

মাঠ ও এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

Open photo

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহী নগরীর ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) ও ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে এসে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীসহ গোটা নগরবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানাতে এবং তাঁর ঐতিহাসিক সফর সফল করতে সার্বিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।”

মাঠ ও এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট