1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: মহাষষ্ঠীতে বিহিত পূজা ও কল্পারম্ভের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় সাড়ম্বরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবারের পূজায় উপজেলার ৪৭টি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মণ্ডপ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে বাঘার নারায়ণপুর (পালপাড়া) পূজা মণ্ডপ ও আড়ানী ক্ষ্যাপাবাবা কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে বেলতলায় দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সকালে দেবীর নিদ্রাভঙ্গের পর চণ্ডীপাঠ ও ষোড়শ উপচারে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা।

উৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা পর্যবেক্ষণ করতে শুক্রবার বাঘার নারায়ণপুর (পালপাড়া) ও ঘোষপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Open photo

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঘাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাঘা শাখার নেতৃবৃন্দ জানান, স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহায়তায় ধর্মীয় সম্প্রীতির পরিবেশে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে পূজামণ্ডপের পুরোহিতরা জানান, শনিবার মহাসপ্তমীতে প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা ও চক্ষুদানের আনুষ্ঠানিকতা হবে। তবে তিথি অনুযায়ী মহাসপ্তমী শনি ও রোববার দুদিন ব্যাপ্ত থাকায় বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার মহাঅষ্টমীতে কুমারী ও সন্ধিপূজা, মঙ্গলবার মহানবমী এবং আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।

Open photo

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার জানান, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট