1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের দিকনির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সততা ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জোর দিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন (আকাশ), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্রিফিং প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট