1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময়ে দুই দেশের ইমিগ্রেশন পারাপার ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। দীর্ঘ আট দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় বন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হবে।

বন্দর সূত্রে জানা গেছে, ছুটির দিনগুলোতে ভারত থেকে আমদানিপণ্যবাহী কোনো ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে বাংলাদেশ থেকেও কোনো রপ্তানিপণ্যবাহী ট্রাক ভারতে যাবে না। তবে ইতিপূর্বে প্রবেশ করা দুই দেশের খালি ট্রাকগুলো নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে লোড-আনলোড, পণ্য পরিবহন ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) জামিরুল ইসলাম বলেন, “বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার পূর্বের নিয়মেই স্বাভাবিক থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট