1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর পোরশায় ১৬ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬৩৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে পোরশা স্টেডিয়াম সংলগ্ন নিতপুর-সারাইগাছি প্রধান পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মুমিরুল হক ওরফে মনিরুল (৩৪)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার রামাশ্রম (করমুডাঙ্গা) গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির নিতপুর বিওপির হাবিলদার মুহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বে কপালীড় মোড় এলাকার পোরশা স্টেডিয়ামের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মুমিরুল হককে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা শপিং ব্যাগ থেকে ছোট-বড় দু’টি পলিথিনের প্যাকেটে মোড়ানো সর্বমোট ৬৩৫ গ্রাম (৪৫৭ গ্রাম + ১৭৮ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পোরশা থানায় এজাহার দাখিল করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১০, তারিখ: ১৫/১০/২০২৬) রুজু করা হয়েছে। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট