1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “আমার হাত, আমাদের ভবিষ্যত”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন এবং হিসাব রক্ষক ইশ্রাফিল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং নানা ধরনের রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট