1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও আইল্যান্ড সংস্কার এবং সার্বিক সৌন্দর্যবর্ধন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এ সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্নতা অভিযান আরও সুসংহত করা, ক্ষতিগ্রস্ত সড়ক ও আইল্যান্ড দ্রুত সংস্কার এবং নান্দনিক সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। তিনি বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখা এবং রাজশাহীকে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী হিসেবে বজায় রাখতে রাসিকের প্রতিটি বিভাগের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধি করে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল তারেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. আয়েশা বেনজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট