1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার

নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ায় নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় নাচোল রেলস্টেশনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংবর্ধনার আয়োজন করা হয়। দুই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহারের খবরে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দুই চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পুনরায় স্বাভাবিক দায়িত্ব পালনের সুযোগ ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সহসভাপতি সাজাহান আলী, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ এবং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দুই চেয়ারম্যানের প্রতি পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, আইনি জটিলতা কাটিয়ে তাঁরা আবারো স্থানীয় জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন এবং এলাকায় জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট