
প্রেস বিজ্ঞপ্তি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি-কে রাজশাহীতে আগমন উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিমানবন্দরে মন্ত্রী পৌঁছালে তাঁকে রাজশাহী সিটি কর্পোরেশন ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন রাসিক প্রশাসক।
শাহ মখদুম বিমানবন্দরে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও রাজপথের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি এবং রাজশাহী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।#