1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিংরোইল বাজার এলাকায় আয়োজিত এক পথসভার মাধ্যমে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম। সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সেবা করার ও পাশে থাকার জন্য একটি সুযোগ চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাকে ফতেপুর ইউনিয়নের জন্য কাজ করার সুযোগ দিন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

ইউনিয়নের প্রধান সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের এলাকার অন্যতম প্রধান ব্যাধি হলো মাদক। আমি নির্বাচিত হলে যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব এবং ফতেপুরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এর জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নে শুধু একজন চেয়ারম্যানের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই আগামী দিনে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জাহাঙ্গীর আলম আশ্বাস দিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব। সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা আপনাদের পাশে থাকব।”

প্রচারণা সভায় তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। একই সাথে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে অংশ নেওয়ার তাগিদ দেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট