1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সাইদ চাঁদ।

সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসক ও জনবলের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, দালালদের দৌরাত্ম্য রোধ এবং রোগীদের সেবার মান উন্নত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “সরকারি হাসপাতাল খেটে খাওয়া ও গরিব মানুষের শেষ ভরসাস্থল। এখান থেকে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে খেয়াল রাখতে হবে। একটি দালালমুক্ত, আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি হাসপাতালের তাৎক্ষণিক ও জরুরি সমস্যাগুলো নিজস্ব অর্থায়নে সমাধানের ঘোষণা দেন এবং অন্যান্য সমস্যাগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী শবনম চৌধুরী, ডা. দীপা রানী, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, স্থানীয় বিএনপি নেতা মুখলেছুর রহমান, পরিদর্শক জালাল উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য, চিকিৎসকবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট