
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের আয়োজনে উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
পোরশা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্রী কনক রায়
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#