1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: “শক্তিশালী পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এ অবহিতকরণ প্রেস সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:

  • মোছাঃ নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি)

  • শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা

  • সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন শাহ্ সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম এবং সহ-সভাপতি ইব্রাহিম হোসেন।

সভায় বক্তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীন ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। নিখুঁত ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোর কাছে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট